বাজার খোলা· · বাকি
● Live
মার্কেট

ওটিসি বাজার সম্পর্কে

Over-the-Counter facilities for transaction of shares of unlisted or delisted securities, as per BSEC's OTC Rules, 2001.

হালনাগাদ ৩০/৮/২০২৬, ৩:৩৩:৪২ PM

About OTC Market

ওভার-দ্যা-কাউন্টার (ওটিসি) বাজার অর্থ হলো স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত নয় অথবা তালিকাচ্যুত কোম্পানীর শেয়ারগুলোর ক্রয় বা বিক্রয়ের জন্য এক্সচেঞ্জ কর্তৃক প্রদানকৃত সুবিধাসমূহ। যে সকল ইস্যুয়ার কোম্পানি তাদের শেয়ার তালিকাভুক্ত করতে না চায় অথবা তালিকাভুক্তির সংশ্লিষ্ট বিধিবিধান প্রতিপালনে ব্যার্থ হয়, ওটিসি বাজার তাদের জন্য স্টক এক্সচেঞ্জে একটি বিকল্প তালিকাভুক্তির ব্যবস্থা করে দেয়।

"ওটিসি শেয়ার" শব্দ সমষ্টি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত নয় এমন যে কোন শেয়ারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (ওভার-দ্যা-কাউন্টার) বিধিমালা, ২০০১ অনুযায়ী সেপ্টেম্বর ০৬, ২০০৯ তারিখে এসইসি’র আদেশ নং এসইসি/সিএমআরআরসিডি/২০১১-১৬ অনুসারে ঢাকা স্টক এক্সচেঞ্জ লি: কোম্পানির শেয়ার লেনদেনের জন্য ওভার-দ্যা-কাউন্টার সুযোগ প্রদান করে। এসইসি আদেশ # এসইসি/সিএমআরআরসিডি/২০১১-১৬/১৬৮ তারিখ ০১ অক্টোবর, ২০০৯ অনুসারে প্রাথমিকভাবে ৫১টি কোম্পানি নিয়ে ০১ অক্টোবর, ২০০৯ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জ লি: ওভার-দ্যা-কাউন্টার (ডিএসই-ওটিসি) যাত্রা শুরু করে। ৫১টি কোম্পানির মধ্যে, জুন ০৮, ২০১০ তারিখে জারিকৃত এসইসি আদেশ নং এসইসি/এসআরএমআইসি/৯৪-২০৫/৩৬৯ অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি: এর শেয়ার লেনদেন ১৩ জুন, ২০১০ তারিখ হতে "জেড" ক্যাটাগরির অধীনে মূল বাজারে পুনরায় শুরু হয়। ২৮ সেপ্টেম্বর ২০১০ এবং ০৫ অক্টোবর ২০১০ তারিখে জারিকৃত আদেশ # এসইসি/সিএমআরআরসিডি/২০০১-১৬/৬৫ এবং এসইসি/এসআরএমআইসি/৯৪-১৯৮/৬২৩ অনুসারে আরো ২৯ (উনত্রিশ) কোম্পানিকে বিদ্যমান ওটিসি শেয়ারগুলোর সাথে যুক্ত করা হয় যা যথাক্রমে ০১ অক্টোবর এবং ১০ অক্টোবর ২০১০ হতে কার্যকর হয়। ২৫টি কোম্পানির মধ্যে (যেগুলোকে তাদের শেয়ার ৩০ সেপ্টেম্বর ২০১০ তারিখের মধ্যে অজড়করণ করতে ব্যর্থ হওয়ায় মূল বাজার হতে তালিকাচ্যুত করা হয়েছিল) মাত্র ১০টি কোম্পানি শেয়ার অজড়করণের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক যোগ্য ঘোষিত হয় এবং পরবর্তীতে শেয়ার অজড়করণের পর এগুলোকে মূল বাজারে স্থানান্তর করা হয়। জিএমজি ইন্ড্রাষ্ট্রিয়াল কর্পোরেশন লি: এর আবেদনের প্রেক্ষিতে এটিকে ডিএসই-ওটিসি বাজার থেকে জুন ২০, ২০১১ তারিখে তালিকাচ্যুত করা হয়। ফলে, ৩১ ডিসেম্বর ২০১১ পর্যন্ত ওটিসি সুবিধায় মোট সিকিউরিটিজের সংখ্যা দাঁড়ায় ৬৮ (আটষট্টি) তে। ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ ৩০ এপ্রিল,২০১৪ তারিখে অনুষ্টিত ৭৬৯ তম বোর্ড সভায় পদ্মা সিমেন্ট লি: কে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে তালিকাচ্যুত করেছেন। এ সংক্রান্ত ১৩ মার্চ, ২০১৪ তারিখে অবলুপ্তির কোর্ট অর্ডার ৭ মে, ২০১৪ থেকে কার্য্যকর হয়েছে। উক্ত কোম্পানীটি ২০১২ সালে কোম্পানী মেটার নং-৫৩ এর আওতায় অবলুপ্তির আবেদন করেন।।

ঢাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ ওয়াটা ক্যামিক্যালস লি: এর শেয়ার ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে যাওয়ার আবেদন অনুমোদন করেছেন যা ১৪ মে, ২০১৪ থেকে কার্যকর হয়েছে।

এমতাবস্থায় ১৪ মে, ২০১৪ তারিখে ওটিসি বাজারে সর্বমোট সিকিউরিটিজের সংখ্যা দাঁড়ায় ৬৬ (ছেষট্টি)টি তে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ ১১ ডিসেম্বর, ২০১৭ তারিখে অনুষ্টিত ৮৮০ তম বোর্ড সভায় আলিফ ইন্ডা: লি: এর শেয়ার ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে যাওয়ার আবেদন অনুমোদন করেছেন যা ২৮ ডিসেম্বর, ২০১৭ থেকে কার্যকর হয়েছে।

এমতাবস্থায় ২৮ ডিসেম্বর, ২০১৭ তারিখে ওটিসি বাজারে সর্বমোট সিকিউরিটিজের সংখ্যা দাঁড়ায় ৬৫ (পয়ষট্টি) টি তে।