বাজার খোলা· · বাকি
● Live
ডিএসই সম্পর্কে

ডিএসইতে সার্ভেইল্যান্স

কারসাজি শনাক্ত করতে, ন্যায্য মূল্য নির্ধারণ নিশ্চিত করতে এবং বিনিয়োগকারীর স্বার্থ রক্ষায় ডিএসই কীভাবে লেনদেন কার্যক্রম পর্যবেক্ষণ করে।

বাজার নজরদারি নিয়ন্ত্রক কমপ্লায়েন্সের আলোকে সুশৃঙ্খল বাজার নিশ্চিত করে এবং কারচুপি এবং অপব্যবহারের ব্যবসায়ের ধরণ সনাক্ত করে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নজরদারি বিভাগ বাজারের সুরক্ষা এবং অখণ্ডতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিএসইর নজরদারি কার্যক্রম সক্রিয়তার সাথে করার লক্ষ্যে বিভাগটি গঠন করা হয়েছে। ডিএসইতে লেনদেনকৃত সকল সিকিউরিটিজ ডিএসই নজরদারি বিভাগের আওতাধীন।

এক্সচেঞ্জের নজরদারি কার্যক্রমের মূল লক্ষ্য নিম্নলিখিত উপায়ে বাজারের অখণ্ডতা প্রচার করা:

মার্কেট অপব্যবহার একটি বিস্তৃত ধারণা যার মধ্যে অস্বাভাবিক মূল্য / ভলিউম বৃদ্ধি, কৃত্রিম লেনদেন, মিথ্যা বা বিকৃত তথ্য, ইনসাইডার ট্রেডিং ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। অস্বাভাবিক আচরণ বা গতিবিধি সনাক্ত করার জন্য বাজারের স্বাভাবিক আচরণ সম্পর্কে জানা দরকার।

প্রাথমিক পরীক্ষা / বিশ্লেষণের ভিত্তিতে নজরদারি বিভাগ প্রয়োজনে তদন্ত পরিচালনা করে এবং তদন্তের ভিত্তিতে জড়িত সদস্যদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়।

এক্সচেঞ্জ নজরদারি কার্যক্রম মূলত দুটি মূল অংশে বিভক্ত-

মূল্য পর্যবেক্ষণঃ মূল্য পর্যবেক্ষণ কার্যকলাপ মূলত কয়েকটি ধাপে বিভক্ত: অন-লাইন সার্ভেইলেন্সঃ নজরদারি কার্যক্রমের সবচেয়ে গুরুত্বপূর্ন অংশ হচ্ছে অন-লাইন রিয়েল টাইম সার্ভেইলেন্স সিস্টেম, যার মাধ্যমে বাজার অপব্যবহারের সম্ভাব্য ক্ষেত্রগুলোকে চিহ্নিত করা হয় এবং কোনো গুরুত্বপূর্ন তথ্যের অনুপস্থিতিতে বাজারের কোনো শেয়ারের মূল্য/পরিমাণকে প্রভাবিত করার জন্য বাজারের অংশগ্রহণকারীদের ক্ষমতাকে খর্ব করা যায় । সর্বোপরি On-Line Real Time Surveillance System এর মাধ্যমে ঝুঁকি ব্যবস্থাপনাকে উন্নত করা যায় এবং এক্সচেঞ্জের স্বনিয়ন্ত্রণ কৌশলকে মজবুত করা যায়। এই সিষ্টেমটি সদস্যদের লেনদেন এবং ক্রয়-বিক্রয় আদেশ কার্যকলাপে পর্যবেক্ষনের সুযোগ করে দেয়। অফ লাইন সার্ভেইলেন্সঃ অফ লাইন সার্ভেইলেন্স সিষ্টেমটির মাধ্যমে বিভিন্ন মানদন্ড এবং যাচাই বাছাই পদ্ধতি ভিত্তিক প্রতিবেদনের সমন্বয়ে তৈরী করা হয়।

অবস্থান পর্যবেক্ষণঃ নজরদারি বিভাগ প্রতিদিন সদস্য কোম্পানি সমূহের আউটস্ট্যান্ডিং এক্সপোজার (Outstanding Exposure)নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। এই উদ্দেশ্যে বিভাগটি বিভিন্ন অফ-লাইন এবং অনলাইন বাজার পর্যবেক্ষণ প্রতিবেদন পর্যালোচনা করে। প্রতিবেদনগুলো বাছাই করা হয় এটা বোঝার জন্য যে, সদস্য কোম্পানিগুলোর স্বাভাবিক ব্যবসার চেয়ে কত বেশি ক্রয় বা বিক্রয় করছে। এটাও দেখা হয় যে,এখানে কোনো অস্বাভাবিক বেশি পরিমাণে ক্রয় বা বিক্রয় সম্পন্ন হয়েছে কিনা,ক্রয়গুলো অচল বা আর্থিকভাবে দূর্বল সদস্যদের দ্বারা করা হয়েছে কিনা এবং সিকিউরিটিজের গুণগত মান পর্যালোচনা করে এক্সপোজারের গুণগত মান সম্পর্কে ধারণা করা হয়।

অন্যান্য কার্যক্রমঃ গুজব যাচাইঃ

মিডিয়ার তথ্য পর্যালোচনাঃ বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দৈনিক মূল্যের সাথে সম্পর্কিত বিভিন্ন প্রেস রিলিজ,সংবাদ বা অন্যান্য তথ্য যাচাই বাছাই করা।

বাজার গোয়েন্দাঃ জাতীয় এবং আন্তর্জাতিক খবরগুলো কিভাবে বাজারে গুজব সৃষ্টি করে প্রভাবিত করে তা খতিয়ে দেখা হয়। এটি এক্সচেঞ্জগুলোকে বাজারের সমস্যাগুলো প্রতিহত করার ক্ষমতা দান করে বাজারে বড় কোন ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা করে।

Main Objectives

The main objective of the Surveillance function of the Exchange is to promote market integrity in the following ways:

Volatility Monitoring

By monitoring price and volume movements (volatility) as well as by detecting potential market abuses at a nascent stage, with a view to minimizing the ability of the market participants to influence the price of the scrip/scrips in the absence of any meaningful information.

Risk Management

By managing default risk by taking necessary actions timely.

Market Abuse Detection

Market Abuse is a broad term which includes abnormal price/volume movement, artificial transactions, false or misleading impressions, insider trading, etc. In order to detect aberrant behavior/ movement, it is necessary to know the normal market behavior.

The department carries out investigation, if necessary, based on the preliminary examination/analysis and suitable actions are taken against members involved based on the investigation.

Surveillance Segments

Surveillance activities at the Exchange are divided broadly into following two major segments:

1. Price Monitoring : Price monitoring is mainly related to the price movement/ abnormal fluctuation in prices or volumes etc.

2. Position Monitoring : The position monitoring relates mainly to abnormal positions of members, Dealers, Institutions and General Investors in order to manage default risk.

1. Price Monitoring

The functioning of the Price Monitoring is broadly divided into following activities:

On line Surveillance

One of the most important tools of the Surveillance is the On-line Real Time Surveillance system with main objectives of detecting potential market abuses at a nascent stage to reduce the ability of the market participants to unduly influence the price and volumes of the scrips traded at the Exchange, improve the risk management system and strengthen the self-regulatory mechanism at the Exchange. The system provides facility to access trades and orders of members.

Off-Line Surveillance

The Off-Line Surveillance system comprises of the various reports based on different parameters and scrutiny thereof.

2. Position Monitoring

The Surveillance Department closely monitors outstanding exposure of members on a daily basis. For this purpose, it observes various off-line and on-line market monitoring reports. The reports are scrutinized to ascertain whether there is excessive purchase or sale position build up compared to the normal business of the member, whether there are concentrated purchases or sales, whether the purchases have been made by inactive or financially weak members and even the quality of scrips is considered to assess the quality of exposure.

Others

Rumor Verification

Liaising with Compliance Officers of companies to obtain comments of the company on various price sensitive corporate news items appearing in selected News Papers.

Comments received from the companies are disseminated to the market by way of online news bulletin.

Investigations based on rumor verifications are carried out, if required, to detect cases of suspected insider trading.

Review Media Information

To scrutinize press articles or other media on the daily basis, the news relevant to the share prices of companies.

Market Intelligence

The rumors floating in the market are verified with the data available with DSE, Newspapers, Television news channels & Reuters to ascertain the national & global factors affecting the market sentiments. This enables the Exchange to avert market problems before it causes a serious damage.